Web Analytics

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ইসরাইলের নির্বাচনি প্রচারণায় ফিলিস্তিনিদের রক্ত ও অধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। শনিবার আল-আরাবি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলি নির্বাচনের স্বার্থে ফিলিস্তিনিদের রক্তকে জ্বালানি হিসেবে ব্যবহার কখনোই মেনে নেবে না হামাস। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আল-হাইয়া বলেন, ইসরাইলি অপপ্রচার ও নির্বাচনি প্রচারণার মূল চালিকাশক্তি হলো ফিলিস্তিনিদের রক্ত এবং তাদের অধিকার। তাঁর ভাষ্য, ইসরাইলি পক্ষগুলো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে কে ফিলিস্তিনিদের অধিকার বেশি হরণ করতে পারে, তা নিয়ে।

হামাস নেতা বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে ভাবা এবং বিশ্বের সামনে মানবিক হিসেবে নিজেদের তুলে ধরা তাদের উচিত ছিল। তিনি আরও উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণ ইতিহাসজুড়ে এবং কয়েক দশক ধরে সব ইসরাইলি দলের হাতে নিদারুণ ভোগান্তির শিকার হয়েছে। তাঁর মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিলিস্তিনি জনগণের লক্ষ্য, আকাঙ্ক্ষা ও ন্যায্য অধিকার অর্জন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।