Web Analytics

বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত মঙ্গলবারের একটি নোটিসে এ তথ্য জানানো হয়। নোটিস অনুযায়ী, তিনি গত ১৪ সেপ্টেম্বর এ দায়িত্ব পেয়েছেন।

মহাপরিচালক হওয়ার আগে নাছির উদ্দিন আহমেদ বারডেম জেনারেল হাসপাতালে অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নতুন নিয়োগের মাধ্যমে তিনি হাসপাতালটির সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে আসলেন।

নাছির উদ্দিন আহমেদ এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বেও ছিলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নোটিসে তাঁর নিয়োগ এবং দায়িত্ব গ্রহণের তারিখের তথ্য জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।