Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার সাড়ে তিন মাস পরও সরকার দেশে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। খুলনার সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে জামায়াতের খুলনা বিভাগের দায়িত্বশীল সমাবেশে তিনি বলেন, জ্বালানি খাতে চরম নৈরাজ্য চলছে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অক্ষম। তিনি অভিযোগ করেন, ব্যাংক খাতে লুটেরাদের পুনর্বাসনের মাধ্যমে নতুন করে লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে দলীয় নেতাদের অগ্রণী ভূমিকা নিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা বক্তব্য রাখেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় জনগণের জানমাল হুমকির মুখে পড়েছে এবং এর দায় সরকার এড়াতে পারে না।

তিনি আগামী ২০ জুন খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে সকল দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।