Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ইয়েমেনের রাজধানী সানার হুথি নিয়ন্ত্রিত আল-সাবাহ তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার খবর আসে।

হুথিসংশ্লিষ্ট গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, হামলার আগে জোট আল-সাবাহ স্থাপনা খালি করার নির্দেশ দিয়েছিল। এরপর হুথিরা সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সানায় হামলা হলে রিয়াদে কঠোর ও যন্ত্রণাদায়ক পাল্টা জবাব দেওয়া হবে।

সৌদি আরব দাবি করেছে, রিয়াদের দিকে ছোড়া হুথি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চারজন আহত এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোটের অভিযোগ, আল-সাবাহ ও ভূগর্ভস্থ জ্বালানি ডিপো ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল; তবে ইয়েমেনের তেল কোম্পানি বলেছে, হামলার আগে সংরক্ষণাগার খালি ছিল। রাস ইসা বন্দর ও হোদেইদার একটি তেল স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।