Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী ডা. আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানিয়েছেন। তিনি তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মুসলিম আমেরিকান সিনেটর হিসেবে উল্লেখ করেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় কায়েম বলেন, পশ্চিমা বিশ্বে ইসলামবিদ্বেষ ও ধর্মীয় পরিচয়কেন্দ্রিক প্রচারণার প্রেক্ষাপটে এই ফল ‘নতুন রাজনীতি’র বার্তা বহন করে।

কায়েম বলেন, তিনি আল-সাইয়েদের রাজনৈতিক যাত্রা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তা তাঁকে বিস্মিত করেছে। তাঁর মতে, ৯/১১-এর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে মুসলিম পরিচয় নিয়ে বসবাস এবং প্রকাশ্য রাজনীতি বা নাগরিক জীবনে সক্রিয় থাকা কঠিন হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষকের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি মুসলিম নামধারীদের প্রতি বৈষম্যের উদ্বেগের কথাও উল্লেখ করেন।

ডাকসু ভিপি ইলহান ওমর, জোহরান মামদানি ও রাশিদা তালিবকেও মুসলিম সংখ্যালঘু ও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়কে লক্ষ্য করে আক্রমণের মধ্যেও আল-সাইয়েদ ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ির বদলে জনকল্যাণমূলক নীতিকে প্রচারণার ভিত্তি করেছেন বলে তিনি প্রশংসা করেন। কায়েম ভবিষ্যতে মিশিগান বা ঢাকায় আল-সাইয়েদের সঙ্গে সাক্ষাতের আশা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।