Web Analytics

পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে এবং সহযোগিতা করতে হবে। তিনি বলেন, এই মুহূর্তে আন্দোলন-মিছিলের প্রয়োজন নেই। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভেদ্য’ আয়োজিত অনুষ্ঠানের বিষয় ছিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক কর্মসংস্থান এবং শ্রবণপ্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা। এ্যানি বলেন, তারা জনগণের সঙ্গে থাকা ও জনগণের জন্য কাজ করার কথা বলেছেন এবং কাজ শুরু করেছেন।

তিনি বলেন, কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে; তাই সময় ও সুযোগ দিতে হবে। এ্যানি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন এবং মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে তাঁর নেতৃত্বে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। অভেদ্যের সভাপতি তানজীমুজ্জামান তিষানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, ছাত্রদল নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।