Web Analytics

ফেনীর ফুলগাজীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ আট বছরেও শেষ হয়নি। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ সালে উপজেলা পরিষদ ভবনের বিপরীতে ৪০ শতক জমিতে প্রায় ১২ কোটি টাকায় তিনতলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। শুরুতে রাজু এন্টারপ্রাইজ কাজটি পায়, কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই কাজ বন্ধ হয়ে যায়। পরে গণপূর্ত অধিদপ্তর আগের দরপত্র বাতিল করে ২০২৪ সালের জানুয়ারিতে নতুন কার্যাদেশ দেয়, যেখানে ব্যয় ধরা হয় ১৪ কোটি টাকা। মেসার্স লাকি এন্টারপ্রাইজ ও মহসিন অ্যান্ড ব্রাদার্স যৌথভাবে কাজের দায়িত্ব পায়, সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয় আরাধনা এন্টারপ্রাইজ।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পুনরায় কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের দুই মাস পরও প্রকল্প শেষ হয়নি। এখন পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ভবনের মূল কাঠামো দাঁড়ালেও প্লাস্টার, টাইলস, ফিনিশিং ও সংযোগ সড়কের কাজ বাকি। সাইট ইঞ্জিনিয়ার ওমর ফারুক জানান, ফিনিশিংয়ের কাজ চলছে এবং আরও চার মাস লাগবে। গণপূর্ত বিভাগের প্রকৌশলী এ.কে.এম.এস শফিকুর রহমান বলেন, জ্বালানি সংকটে কিছু বিলম্ব হলেও দ্রুত হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে।

দীর্ঘসূত্রিতায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।