Web Analytics

সরকার সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি ৫১টি মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে, যা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জারি করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাঠানো এই চিঠিতে প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ খাতে নির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে।

মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ২০২৬ সালের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে জানাতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।