Web Analytics

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকোর বোচওয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রশংসা করেন।

পোস্টে মহাসচিব বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠান প্রশংসার দাবিদার। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কমনওয়েলথের অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে এবং স্থগিত থাকা দুটি আসনেও তাদের প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিক দলগুলো আরও তিনটি আসন পেয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা ৯টি আসন পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।