Web Analytics

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দৃষ্টিশক্তির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার বোন নওরীন খানম। মেডিকেল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ইমরানের চোখের চারপাশের ফোলাভাব কমেছে। তবে দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ রয়ে গেছে বলে উল্লেখ করে তিনি ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বচ্ছতার সঙ্গে চিকিৎসা পরিচালনার আহ্বান জানান।

গত ১২ ফেব্রুয়ারি ইমরান দাবি করেছিলেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট আছে। এরপর সুপ্রিম কোর্ট তাকে পরীক্ষা করার জন্য একটি মেডিকেল টিম গঠনের নির্দেশ দেয়। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে জানানো হয়, রোববার ইমরানের চোখের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় জটিলতা দেখা যায়নি।

পাকিস্তান সরকার জানিয়েছিল, ইমরানকে শিগগিরই হাসপাতালে নেওয়া হবে, তবে এখনো তা হয়নি। এদিকে মাহমুদ খান আচাকজাই, ব্যারিস্টার গোহর আলী খান ও আসাদ কায়সারের নেতৃত্বে বিরোধী সংসদ সদস্যরা পার্লামেন্ট হাউসে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। পার্লামেন্ট লজ ও খাইবার পাখতুনখোয়া হাউসেও পিটিআই সমর্থিত জনপ্রতিনিধিরা বিক্ষোভ করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।