Web Analytics

ভারতের রাজধানী দিল্লিতে সোমবার ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে পরিস্থিতির অবনতির আশঙ্কায় আবহাওয়া দফতর রেড অ্যালার্ট জারি করেছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে না পারায় ১৫টি বিমানকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

রানওয়েতে পানি জমে থাকায় ২৫০টির বেশি বিমান নির্ধারিত সময়ে দিল্লিতে অবতরণ করতে পারেনি এবং কয়েকটি বিমানের উড্ডয়নেও বিলম্ব হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে; সঙ্গম বিহারের কাছে এমবি রোডে পানি জমে যান চলাচল প্রায় থমকে গেছে।

রোববার ভ্যাপসা আবহাওয়ার পর সোমবার ভোরে বৃষ্টি শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ছতরপুরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পূর্বাভাসে সোমবার দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। পার্শ্ববর্তী গুরুগ্রাম ও ফরিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।