Web Analytics

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিভিন্ন খালের ওপর কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচটি স্লুইসগেট দীর্ঘ দুই যুগ ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। ২০০১–০২ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা ও জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে এগুলো নির্মিত হয়েছিল। কিন্তু এখন এসব স্লুইসগেট খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে। ফলে কৃষিজমিতে সেচের সংকট, জলাবদ্ধতা, মাছের প্রজনন হ্রাস এবং খাল ভরাটসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, রক্ষণাবেক্ষণের অভাবে স্লুইসগেটগুলো অল্প সময়ের মধ্যেই অকেজো হয়ে পড়ে। পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি ও কৃষি বিভাগ কেউই এসব গেটের দায়িত্ব স্বীকার করেনি। খালজুড়ে কচুরিপানা ও ময়লা জমে পানি কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।

রামগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খান জানান, কাঁটাখালী এলাকার একটি স্লুইসগেট তাদের আওতায় রয়েছে এবং সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, স্লুইসগেটগুলো ক্ষতির কারণ হলে অপসারণ করা হবে, আর সংস্কারে উপকার হলে তা মেরামত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।