Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। ৬ আগস্ট সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর পরিবেশগত অবস্থা, দূষণের উৎস ও দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হয়। শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ, খালের নাব্যতা কমে যাওয়া এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। প্রধানমন্ত্রী ইটিপি পরিচালনা, খাল-ড্রেনেজ উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে অভিযান, পরিবেশ আইন প্রয়োগ এবং জনসচেতনতার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কার্যক্রম সমন্বয় করবে, অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দেবে। পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বিআইডব্লিউটিএ, রাজউক ও দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থাকে যৌথভাবে কাজ করতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।