Web Analytics

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির জেরুজালেমের আল-আকসা মসজিদে সফরকালে বলেছেন, সেখানে পা রেখে তার মনে হয়েছে তিনি যেন ওই স্থানের ‘মালিক’। রোববারের এই সফরে তিনি ইহুদি উপাসকদের জন্য আরও প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীকে এ বিষয়ে পদক্ষেপ নিতে চাপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার অফিস থেকে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, এখনো অনেক কাজ বাকি এবং আরও উন্নতি প্রয়োজন।

এই মন্তব্য আসে এমন সময়ে, যখন ইসরাইল ৪০ দিনের বেশি বন্ধ রাখার পর ফিলিস্তিনিদের জন্য আল-আকসা মসজিদ পুনরায় খুলে দিয়েছে। বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর ও শুক্রবারের নামাজেও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

আল-আকসার তত্ত্বাবধায়ক জর্ডান এই সফরকে স্ট্যাটাস কো চুক্তির লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য উসকানি হিসেবে নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ অঞ্চলের পরিস্থিতি আরও অস্থির করে তুলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।