Web Analytics

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের নেতারা প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মসূচিটি চলছে। ছাত্র সংগঠন ‘মঞ্চ ২৪’ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থানে যোগ দিয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান ছিল। এ সময় আম্মার ও তাঁর সহযোগীরা রাকসুর পক্ষে এবং প্রশাসনের কালক্ষেপণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোতে রাকসুকে শিক্ষার্থীদের অধিকার হিসেবে তুলে ধরা হয় এবং দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়।

সালাহউদ্দিন আম্মার বলেন, ক্যাম্পাসে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং সব রাজনৈতিক দলের ভাইবোনেরাও রাকসু চান। তাঁর বিশ্বাস, সবাই রাকসু চাইছে। তাই দ্রুত সময়ের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল দিতে হবে বলে তিনি দাবি জানান। তিনি বলেন, তাদের কর্মসূচি চলমান থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।