Web Analytics

চট্টগ্রামের পটিয়ায় একটি এবাদতখানা থেকে বিষধর পদ্ম গোখরো সাপের ১২টি ডিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পুকুরপাড় চিশতীয়া খানকাহ শরীফ থেকে চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশ দীর্ঘ প্রচেষ্টার পর ডিমগুলো নিরাপদে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কেউ কেউ প্রথমে ডিমগুলো নষ্ট করার চেষ্টা করলেও সচেতন কয়েকজন বন বিভাগে খবর দেন। পরে রেসকিউ টিম এসে ডিমগুলো উদ্ধার করে জানায়, এগুলো বিষধর পদ্ম গোখরো সাপের। ডিমগুলো সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিমভাবে বাচ্চা ফোটানো হবে। প্রায় দেড় থেকে দুই মাস পর বাচ্চাগুলো ফুটে উঠলে সেগুলোকে দূরবর্তী বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

রেসকিউ টিম বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষকে সাপ বা সাপের ডিম দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।