Web Analytics

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির অপরাধে দুধ ব্যবসায়ী ফারুক হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার সিংগাড়ি গ্রামে অভিযান চালিয়ে ২০০ লিটার ক্ষতিকর জেলি উদ্ধার করে তা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, ফারুক দীর্ঘদিন ধরে দুগ্ধ ব্যবসার আড়ালে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করছিলেন। তিনি এসব নকল দুধ দেশের বিভিন্ন নামকরা সিলিং সেন্টারে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে সত্যতা পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দণ্ড দেওয়া হয়।

আদালতের নির্দেশে উদ্ধারকৃত ক্ষতিকর জেলি ধ্বংস করা হয়েছে এবং প্রশাসন জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।