Web Analytics

প্রতিবেদন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রোববার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতা চালান। দেশীয় অস্ত্র হাতে থাকা বিক্ষোভকারীরা পুলিশের সাঁজোয়া যান, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ ওসমান হাদি চত্বরের নামফলক ভাঙচুর করেন। ঘটনার পর সরকার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে।

বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্থান থেকে মিছিল শহরে ঢুকে পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে জড়ো হয় এবং তালাবদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলে দেয়। তারা জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর, কলেজের নামফলক পরিবর্তন এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

কর্মসূচির সময় গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ ছিল। নিরাপত্তায় পুলিশ, এপিবিএন, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি জানান, ১,৩৫০ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা নিরাপত্তা পরিকল্পনায় ছিলেন। বিজিবি জানায়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় প্রায় ১৫০ সদস্য মোতায়েন করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।