Web Analytics

নড়াইলের তুলারামপুর এলাকায় তেল না পাওয়ায় ট্রাকচালকের চাপায় এক ফিলিং স্টেশন ম্যানেজার নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার ওই স্টেশনের ম্যানেজার ছিলেন। ট্রাকচালক সুজাত মোল্যা ডিজেল নিতে এসে তেল না থাকায় ক্ষুব্ধ হয়ে নাহিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে তিনি ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন এবং পাম্পে অপেক্ষা করতে থাকেন।

রাত ২টার দিকে নাহিদ তার বন্ধু জিহাদুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সুজাত ট্রাক নিয়ে তাদের পিছু নেন এবং পাম্প থেকে প্রায় দুইশ গজ দূরে যশোর-নড়াইল মহাসড়কে চাপা দেন। ঘটনাস্থলেই নাহিদ মারা যান এবং জিহাদুল গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, অভিযুক্ত ট্রাকচালক ট্রাকসহ পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।