Web Analytics

ভারত–বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করেছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ ২৭ জানুয়ারি এই আদেশ দেন।

আদালত জানায়, প্রায় ১৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতোমধ্যে অর্থ প্রদান করেছে, কিন্তু রাজ্য সরকার অযথা বিলম্ব করছে। ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ বা সামাজিক প্রভাব মূল্যায়নের অজুহাতে এই প্রক্রিয়া দীর্ঘায়িত করা গ্রহণযোগ্য নয় বলে আদালত মন্তব্য করে। আন্তর্জাতিক সীমান্তের স্পর্শকাতরতা বিবেচনায় রাজ্য সরকারের নিষ্ক্রিয়তাকে উদ্বেগজনক বলেও আদালত উল্লেখ করে।

যেসব এলাকায় এখনো মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, সেখানে জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণ সম্ভব কি না সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২ এপ্রিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।