Web Analytics

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনস্থ আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি সোমবার রাতে এক হামলায় নিহত হয়েছেন। ইসরাইল এই ঘটনাকে ইরানের সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধাক্কা হিসেবে বর্ণনা করেছে এবং ইরানি কমান্ডারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। তবে ইরান এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এই ঘটনার পটভূমিতে রয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলা পরমাণু সংলাপ, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে “অপারেশন এপিক ফিউরি” শুরু করে এবং একই সময়ে ইসরাইল “অপারেশন রোয়ারিং লায়ন” নামে সামরিক অভিযান চালায়।

এর প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা এখনো চলছে বলে আলজাজিরা জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।