Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত কারাবন্দিদের ভোট গ্রহণ কার্যক্রম শুরু করেছে। ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জানান, এই কার্যক্রম আজ থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৬ হাজার ২৪০ জন আইনি হেফাজতে থাকা ভোটার। এছাড়া নির্বাচনি দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, যা মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জনের কাছে পৌঁছেছে বলে ইসি জানিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।