Web Analytics

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজীজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া বিতর্কিত ‘নেক্সাস’ বই ফেরত নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রোববার নিজ দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেওয়া হয়।

গত ১৭ সেপ্টেম্বর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন। ওই অনুষ্ঠানে অন্যান্য উপহারের সঙ্গে ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বই দেওয়া হয়েছিল। বইটি অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে দেশব্যাপী বিতর্ক ও প্রতিবাদ সৃষ্টি হলে তা প্রত্যাহার করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বিজয়ীদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স বই প্রত্যাহারকে স্বাগত জানালেও বইটি কীভাবে নির্বাচিত ও অনুমোদিত হয়েছিল, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। দায় প্রমাণিত হলে আইন ও প্রশাসনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ চেয়েছে সংগঠনটি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।