Web Analytics

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরুর প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ঘোষণা দিয়েছেন, দেশটির সরকারি পরিচয় এখন থেকে ‘নাওয়েরো’। ঔপনিবেশিক প্রভাব থেকে বেরিয়ে দেশের ঐতিহ্য ও স্থানীয় পরিচয়কে সামনে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আদিয়াং বলেন, একটি জাতির ইতিহাসে কখনো কখনো মানুষকে নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে স্মরণ করিয়ে দিতে হয়; নাওয়েরোর জন্য বর্তমান সময়টি তেমন গুরুত্বপূর্ণ।

প্রায় আট বর্গমাইল আয়তনের দেশটিতে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জার্মানির দীর্ঘ ঔপনিবেশিক শাসনের পর ১৯৬৮ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর আন্তর্জাতিকভাবে দেশটি নাউরু নামে পরিচিত থাকলেও প্রেসিডেন্টের ভাষ্য, স্থানীয় জনগণ নিজেদের মধ্যে কখনো এই নাম ব্যবহার করেননি। বিদেশিদের উচ্চারণের সুবিধার কারণেই নামটি আন্তর্জাতিকভাবে প্রচলিত হয়েছিল বলে তিনি জানান।

নাম পরিবর্তনের সঙ্গে আন্তর্জাতিক কোডও বদলাবে; ‘NRU’-এর পরিবর্তে নতুন কোড হবে ‘NRO’। দেশটির নাগরিকদের নাউরুন না বলে ‘দেই-নাওয়েরো’ বলা হবে এবং প্রচলিত উচ্চারণেও পরিবর্তন আসবে। আদিয়াং বলেন, এ সিদ্ধান্ত অতীত অস্বীকারের জন্য নয়; বরং দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিকড়কে সম্মান জানানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তিনি বিশ্ববাসীকে নতুন নামটি সঠিকভাবে উচ্চারণের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।