Web Analytics

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য বলেছেন, ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের ব্যবহার অনস্বীকার্য। তিনি ১১ মে ২০২৬ সোমবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘এআই টুলস অ্যান্ড রেজাল্ট প্রিপারেশন উইদ কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম ম্যাপিং ফর ক্যাপাসিটি বিল্ডিং ইন অ্যাকাডেমিয়া’ শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিআরইএন) প্রতিনিধিরা কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ওয়াশিংটন অ্যাকর্ডে বাংলাদেশের অন্তর্ভুক্তি দেশের প্রকৌশল ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করেছে। তিনি উল্লেখ করেন, এআই ও মেশিন লার্নিং অ্যাকাডেমিক পর্যায়ে কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম ম্যাপিং বাস্তবায়ন সহজ করেছে এবং ডুয়েটের বিভাগসমূহের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থান বৃদ্ধিতে দেশি-বিদেশি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, ফলাফলনির্ভর শিক্ষা পদ্ধতির পরিবর্তে এখন আউটকামভিত্তিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে এবং সিও-পিও ম্যাপিং বাস্তবায়নের মাধ্যমেই আন্তর্জাতিক মানদণ্ড অর্জন সম্ভব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।