Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কারিকুলাম রিভিউ করে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে মন্ত্রী বলেন, শিক্ষায় ছোট পদক্ষেপ নয়, ধারাবাহিক বড় অগ্রগতি প্রয়োজন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করে শিক্ষার উন্নয়নে এগিয়ে যাবেন, যিনি শিক্ষাকে ভালোবাসেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বড় অংশই শিক্ষার উন্নয়ন। তিনি শিক্ষাব্যবস্থার প্রতিটি অংশ নতুনভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং দক্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।