Web Analytics

রাশিয়ার কাছ থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা চাইছে ইরান। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদি জানান, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, তাই দেশটি রাশিয়ার সহায়তা আশা করছে। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ায় পৌঁছেছেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ইজাদি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার রাজনৈতিক সমর্থন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, কয়েক সপ্তাহ আগে বাহরাইন-যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া ভেটো দিয়েছে, যা ইরানের কাছে রাশিয়ার কূটনৈতিক গুরুত্ব আরও বাড়িয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান বুঝতে পারে যে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়াই তাদের প্রধান সহযোগী হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।