Web Analytics

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলা সদরের কার্যালয়ের সামনে তাদের মিছিল করতে দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে কয়েকজনকে কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা প্রশ্ন তোলেন, নিষিদ্ধ ঘোষণার পরও কীভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদরের কেন্দ্রে মিছিল করলেন। তারা প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ব্রাহ্মণপাড়া থানার ওসি সেলিম আহমেদ বলেন, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, নিষিদ্ধ কোনো সংগঠন কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।