Web Analytics

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব বেগম হাবিবা শারমিনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, বরখাস্তের দণ্ড ২০২১ সালের ৯ ডিসেম্বর, অর্থাৎ পলায়নের তারিখ থেকে কার্যকর হবে।

হাবিবা শারমিন ২০২১ সালের ৮ ডিসেম্বর উন্নত চিকিৎসার কথা উল্লেখ করে ১৮ ডিসেম্বর ২০২১ থেকে ১৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ৩৬৫ দিনের বিনা বেতনের অসাধারণ বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেন। আবেদনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হলেও অনুমোদিত হয়নি। এরপর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ২০২৩ সালের ২৫ মে তাকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি।

সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় কার্যধারা শুরু হয়। তিনি প্রথম কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দেননি। তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয় এবং সরকারি কর্ম কমিশনও প্রস্তাবিত শাস্তির সঙ্গে একমত হয়। পরে রাষ্ট্রপতি বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।