Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। জব্দ স্বর্ণের মূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ, মো. জাকিরুল ইসলাম জুয়েল এবং মো. শাওন। তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ২১ নভেম্বর বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেছিলেন বলে মামলার সূত্রে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদে সৌরভের কাছে স্বর্ণ থাকার কথা জানা যায়, তবে তিনি বৈধ কাগজ দেখাতে পারেননি। তার কোমরে রাখা কাপড় থেকে টেপে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির ভেজা স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। পরীক্ষা শেষে তা ২৪ ক্যারেট স্বর্ণ বলে প্রত্যয়ন করা হয়। শনিবার রাতে বিমানবন্দর থানায় মামলা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।