Web Analytics

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মঙ্গলবার ১৭ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তারসহ সাক্ষীদের জবানবন্দি শেষে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমউল্লাহ জেরা করেন। এরপর আদালত বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন নির্ধারণ করেন।

সকাল পৌনে ৯টায় প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। আদালতে উপস্থিত হয়ে রামিসার বাবা ন্যায়বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং দ্রুত বিচার কার্যকর করার আহ্বান জানান। সাক্ষীদের মধ্যে ছিলেন ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা ও স্থানীয় প্রতিবেশীরা।

অভিযোগ অনুযায়ী, ১৯ মে সকালে রামিসাকে কৌশলে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়। তদন্ত শেষে ২৪ মে পল্লবী থানার এসআই অহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন, যা পরে ট্রাইব্যুনাল বিচার গ্রহণ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।