Web Analytics

হরমুজ প্রণালি দিয়ে চলাচলে তেহরানের নির্ধারিত ব্যবস্থা লঙ্ঘন করলে জাহাজকে জরিমানা, আটক বা বাজেয়াপ্ত করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ২৪ আগস্ট ২০২৬ তারিখে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ জানায়, কয়েকটি জাহাজ প্রণালিটি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ভেঙেছে।

এক্সে দেওয়া পোস্টে কর্তৃপক্ষ বলেছে, নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর ভবিষ্যৎ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজের সঙ্গে সহযোগিতা করা অন্য জাহাজকেও নিয়ম লঙ্ঘনকারী হিসেবে তালিকাভুক্ত করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

কোনো জাহাজ বা কার্গো মালিক তালিকা থেকে বাদ পড়তে চাইলে সহায়ক নথিসহ আবেদন করতে হবে। সম্ভাব্য জরিমানা বা অন্য বিধিনিষেধ এড়াতে জাহাজ ব্যবহারের আগে কর্তৃপক্ষের প্রকাশিত ‘নন-কমপ্লায়েন্ট ভেসেলস লিস্ট’ যাচাই করতে শিপিং কোম্পানি ও কার্গো মালিকদের আহ্বান জানিয়েছে ইরান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।