Web Analytics

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়। কুমিল্লা, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কর্মকর্তারা নতুন কর্মস্থলে যাচ্ছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে ঢাকার এসবিতে বদলি করা হয়েছে। পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকেও শিল্পাঞ্চল পুলিশে পাঠানো হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে বদলি করা হয়েছে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।