হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর মৌলভীবাজারের কুলাউড়ায় দলের নির্ধারিত সফর, পদযাত্রা ও সমাবেশসহ সব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার, ২৯ জুলাই ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এই কর্মসূচি হওয়ার কথা ছিল।
কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, আসিফ মাহমুদ ভূইয়া সজীব এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।
এনসিপির কুলাউড়া উপজেলা আহ্বায়ক ফারুক উদ্দিন আহমেদ সুন্দর জানান, হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটে কেন্দ্রীয় নেতারা জরুরিভিত্তিতে কুলাউড়া ও রাজনগর উপজেলার সব কর্মসূচি স্থগিত করেছেন। স্থগিত কর্মসূচিগুলোর নতুন তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।