Web Analytics

ভারতের ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি প্রায় ৮০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার কাছাকাছি ওঠানামা করছে। শুক্রবার সকালে ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার রাতভর তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানির প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চল ও উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে এবং কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ইতোমধ্যে লালমনিরহাট, কালীগঞ্জ ও হাতীবান্ধার নদীতীরবর্তী এলাকায় পানি ঢুকে ফসলি জমি তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ভারত পূর্বঘোষণা ছাড়াই গজলডোবা ব্যারাজের গেট খুলে দেয়, ফলে হঠাৎ বন্যা দেখা দেয়। তারা আগাম সতর্কবার্তা এবং তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।