Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, কোনো প্রার্থী বা সমর্থক ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে পারবেন না। পরিপত্রটি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের গোপনীয়তা রক্ষায় নির্ধারিত কক্ষ অনুযায়ী গোপন কক্ষ বা মার্কিং প্লেস স্থাপন করতে হবে। এসব কক্ষ এমনভাবে নির্মাণ করতে হবে যাতে ভোটদানের সময় ভোটারের পছন্দ সম্পূর্ণ গোপন থাকে এবং জানালা বা উন্মুক্ত স্থান থাকলে তা বন্ধ রাখতে হবে। যেহেতু একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, তাই প্রতিটি ভোটকক্ষে দুটি গোপন কক্ষ বা অতিরিক্ত ভোটকক্ষ রাখতে হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রে শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত একটি বাক্স সংরক্ষণে রাখতে হবে। ভোটের দিন কোনো প্রার্থী বা তাদের পক্ষে ভোটার পরিবহনে যানবাহন ব্যবহার করা যাবে না এবং ভোটগ্রহণ শুরুর আগে সব ধরনের প্রচারপত্র সরিয়ে ফেলতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।