Web Analytics

সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় সীমান্তে নদীপথ ব্যবহার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে লোকজন পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত বিএসএফের ৭৪ ও ৭৭ ব্যাটালিয়নের সদস্যরা ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে সীমান্তসংলগ্ন এলাকায় জড়ো করে নদীপথসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। নীলডুমুরস্থ বিজিবি-১৭ ব্যাটালিয়নের কঠোর নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়।

পুশইন প্রতিরোধে বিজিবি-১৭ ব্যাটালিয়ন সীমান্তে বিশেষ ব্যবস্থা নিয়েছে। সীমান্তবর্তী বিওপিগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন, মোটরসাইকেল ও এটিভির মাধ্যমে রাতভর টহল, মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি এবং নদীপথে হাই-স্পিড বোট টহল অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে সচেতনতামূলক সভাও আয়োজন করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না এবং পুশইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।