Web Analytics

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের অবসান না হলে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত থাকতে হবে। পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তেহরান যদি ভুল পথে চলতে থাকে, তাহলে ইউরোপীয় ইউনিয়নকে নতুন লক্ষ্যভিত্তিক পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়াতে হবে।

তিনি ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ইতালি সম্পর্কিত মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। মেলোনি বলেন, ওই মন্তব্য ইতালির জন্য যেমন অগ্রহণযোগ্য, তেমনি ইসরাইলের জন্যও মর্যাদাহানিকর।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো ইরানের প্রতি তাদের অবস্থান আরও কঠোর করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যা ইউরোপের নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।