Web Analytics

বন্ধ কারখানা পুনরায় চালু ও কর্মসংস্থান বাড়াতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি অর্থায়নের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিএনপি সরকারের প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের সভাপতিত্বে ২০টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ব্যাংকগুলো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকারের ক্রেডিট গ্যারান্টি চেয়েছে।

বৈঠকে জানানো হয়, যেসব কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ সচল কিন্তু কার্যকর মূলধনের অভাব রয়েছে, তাদের স্বল্পমেয়াদি ঋণ দেওয়া হবে। সংযোগ বিচ্ছিন্ন বা যন্ত্রপাতি নষ্ট কারখানাগুলো পাবে মধ্যমেয়াদি ঋণ, আর দীর্ঘদিন বন্ধ থাকা কারখানাগুলো পাবে দীর্ঘমেয়াদি অর্থায়ন। ব্যাংকগুলো জানিয়েছে, অতীতের লুটপাট ও অর্থপাচারের কারণে তাদের নিজস্ব অর্থায়ন সক্ষমতা সীমিত, তাই সরকার বা বাংলাদেশ ব্যাংকের তহবিল প্রয়োজন।

২৬ এপ্রিল গঠিত ১৯ সদস্যের কমিটি অর্থায়ন কাঠামো নিয়ে প্রতিবেদন দেবে। আইএমএফ নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠনে নিরুৎসাহিত করলেও বাংলাদেশ ব্যাংক কম সুদে সহায়তা প্যাকেজের প্রস্তাব বিবেচনা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।