ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক নিরাপত্তা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক ফোনালাপ করেছেন বলে আলজাজিরা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে। আজারবাইজান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি ক্যাস্পিয়ান সাগর সংলগ্ন প্রদেশগুলোতে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব হামলার ফলে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেন।
এর আগে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশের “টেকসই নিরাপত্তা” নিশ্চিত করার বিষয়ে কথা বলেন এবং ওমান, দক্ষিণ কোরিয়া, আজারবাইজান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ করেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে আলোচনায় হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
আরাগচি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ হামলার সরাসরি ফলাফল’।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।