Web Analytics

আবু সাঈদ হত্যা মামলার রায়কে বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় দলটি জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা হত্যার ঘটনায় এই রায় বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়েছে। একই সঙ্গে তারা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মামলার ২৫ জন আসামির মধ্যে মাত্র দুজন গ্রেপ্তার, বাকিরা এখনও পলাতক। ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। তিনি বলেন, এই রায় বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ মাত্র এবং উচ্চ আদালতে শুনানির পরই রায় কার্যকর হবে।

তিনি আরও বলেন, সরকারকে সাজাপ্রাপ্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি কার্যকরে আন্তরিক হতে হবে। জুলাই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রাজনৈতিক নেতৃত্বকে গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।