Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কাঠামোগত নিরাপত্তা যাচাই, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রমে দুর্যোগ বিষয় অন্তর্ভুক্তি, গবেষণা তহবিল গঠন এবং উদ্ধার সক্ষমতা বৃদ্ধির মতো একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সম্ভাব্য ভূমিকম্পের প্রস্তুতি জোরদার এবং ভবনগুলোকে নিরাপত্তা অনুযায়ী সবুজ, হলুদ ও লাল তিন শ্রেণিতে ভাগ করার প্রস্তাব করা হয়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভবনগুলোর জন্য ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট চালুর প্রস্তাব অনুমোদন পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী দুই মাসের মধ্যে এক লাখ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের নির্দেশ দেন এবং শিক্ষায় দুর্যোগ বিষয় পরীক্ষায় অন্তর্ভুক্তির ওপর জোর দেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য সরকারি অর্থায়নের নির্দেশও দেওয়া হয়।

রাজধানীতে ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে এবং ৪,৮৬৯টি উদ্ধার সরঞ্জামের তালিকা প্রস্তুত হচ্ছে। প্রতিটি মন্ত্রণালয়কে পৃথক দুর্যোগ বাজেট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাবে প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।