Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ঘোষণা দিয়েছেন যে তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। তিনি একে শহিদদের রক্তের ঋণ পরিশোধের প্রতীক হিসেবে বর্ণনা করেন। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, গত ১৬ বছর ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না এবং এবারকার গণভোট দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। তিনি মনে করেন, পরিবর্তনের সূচনা মানুষের চিন্তায় হয় এবং লাগামহীন ক্ষমতার চর্চা আর চলতে দেওয়া যাবে না। ১২ তারিখের ভোটকে ঘিরে কিছু গোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দিলেও তিনি বিশ্বাস করেন, পুরনো ব্যবস্থায় ফেরার প্রচেষ্টা ব্যর্থ হবে, কারণ তরুণ ও সাধারণ মানুষের ভয় ভেঙে গেছে।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট শুধু মত প্রকাশ নয়, বরং তরুণদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও দেশের অগ্রযাত্রার প্রতীক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।