Web Analytics

নোয়াখালীর বেগমগঞ্জে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রডের বদলে জিআই তার ও নিম্নমানের সিমেন্ট ব্যবহারের অভিযোগে এলজিইডির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একজন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। ৪৯ দশমিক ০৬ মিটার দীর্ঘ আরসিসি সেতুটি জমিদারহাট থেকে সাহেবেরহাট ও হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সংযোগ দেবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম দেখা গেছে এবং তারা এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল বলেন, পরিদর্শনে সেতুর ফুটপাতের স্ল্যাবের কাজ নিম্নমানের ও নকশা-বহির্ভূত পাওয়া গেছে। রেলিংয়ের রডের কাজও নিম্নমানের বলে প্রতীয়মান হয়েছে।

এলজিইডি জানায়, নিম্নমানের স্ল্যাব ও রেলিংয়ের অংশ ভেঙে অপসারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্সকে নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী ত্রুটি সংশোধন করে সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।