Web Analytics

লেবাননে চলমান সংঘাতের ফলে সাধারণ মানুষ মারাত্মক মূল্য দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংঘাত বিস্তৃত হওয়ায় মৃত্যু, আহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইমরান রিজা বলেন, বাস্তুচ্যুতি অবিশ্বাস্য গতিতে বাড়ছে, লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, অনেকেই কেবল গায়ে থাকা কাপড় নিয়েই বেরিয়ে গেছেন।

গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলের দিকে হামলা চালালে লেবানন এই মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়ে। তারা জানায়, ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়। এর জবাবে ইসরাইল সামরিক অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৮৫০ জনের বেশি নিহত এবং ৮ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

লেবানন সরকারের তথ্যমতে, দেশের মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন। জাতিসংঘ আশঙ্কা করছে, পরিস্থিতি আরও খারাপ হলে বাস্তুচ্যুতের সংখ্যা আরও বাড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।