Web Analytics

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থী তিনি। বৃহস্পতিবার রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বিএনপির ধানের শীষ প্রতীকে পুতুল পান ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পান ৮৯ হাজার ৪৩১ ভোট।

পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার পর দীর্ঘ ১৮ বছর এই আসনে দলের কোনো জনপ্রতিনিধি ছিলেন না। বিজয়ের পর পুতুল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই জয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। তিনি নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

এই জয় বিএনপির জন্য নাটোর-১ আসনে প্রায় দুই দশক পর পুনরায় রাজনৈতিক উপস্থিতির ইঙ্গিত বহন করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।