Web Analytics

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ই-১ ব্লকে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর একটি গাড়ির ধাক্কায় চার বছর বয়সী রোহিঙ্গা শিশু আবু ওয়াইদা নিহত হয়েছে। নিহত শিশু একই ক্যাম্পের বাসিন্দা মৌলভী আব্দুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের ভেতর দিয়ে চলাচলের সময় আইওএম পরিচালিত গাড়িটি অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএম-এর গাড়িটি ভাঙচুর করে, ফলে ক্যাম্প এলাকায় উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়। পরে ক্যাম্প ইনচার্জের নির্দেশে তানজিমার খোলা, ঘোনারপাড়া ও জামতলী এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, শিশুর মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।