Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে আবার দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। সোমবার, ২৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এ আদেশ দেন। আগের পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

তদন্তকারী কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় তিন দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং রাকিবুল হাসানের দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার একটি ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। নমুনা কণ্ঠস্বরের সঙ্গে তার কণ্ঠের তুলনামূলক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজত প্রয়োজন বলে দাবি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চাইলেও আদালত জামিন নামঞ্জুর করেন। ১৭ সেপ্টেম্বর তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং তদন্ত শুরু হয়। পরে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।