Web Analytics

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর প্রতিরক্ষা খাতে দেড় লাখ কোটি ডলারের একটি প্রজন্মভিত্তিক বিনিয়োগ করবেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। হেগসেথ এ বিনিয়োগকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প ঘাঁটির জন্য একটি ঐতিহাসিক জাতীয় উৎপাদন গতিশীলতা হিসেবে বর্ণনা করেন।

তিনি মিত্র দেশগুলোকে তাদের মোট দেশজ উৎপাদনের অন্তত ৩.৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ে বরাদ্দ রাখার আহ্বান জানান। হেগসেথ বলেন, ওয়াশিংটন এখন থেকে ‘আদর্শ মিত্রদের’ সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে এবং যারা এই প্রতিশ্রুতি রক্ষা করবে না, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্কে পরিবর্তন আসবে। তিনি সতর্ক করে বলেন, যারা মার্কিন করদাতাদের উদারতার ওপর নির্ভর করে বিনামূল্যে সুবিধা নিতে চান, তাদের জন্য সেই সময় শেষ।

এই পদক্ষেপকে তিনি একটি কৌশলগত প্রয়োজন হিসেবে উল্লেখ করেন, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে নতুন দিক নির্দেশনা দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।