Web Analytics

সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় তিনজন হত্যার মামলার আসামি বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলেও শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করেন।

গত ১২ আগস্ট সকাল ৯টার দিকে ১১১ নম্বর বাসা নিকুঞ্জ ভিলায় হত্যাকাণ্ড ঘটে। নিহত হন বাড়ির মালিক ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনা। পুলিশ জানায়, ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে রায়নগর রাজবাড়ী এলাকার একটি কলোনিতে অভিযান চালিয়ে ৪০ বছর বয়সী বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তাঁর তথ্যের ভিত্তিতে ১৩ আগস্ট ছোরা উদ্ধার করা হয়। ১৬ আগস্ট তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ বলছে, ২০ আগস্ট ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি চুরির উদ্দেশ্যে বাড়িটিতে যাওয়া ও দেখে ফেলায় তিনজনকে হত্যার কথা বলেন। পিবিআই ঘটনার প্রকৃত কারণ ও অন্য কারও সম্পৃক্ততা যাচাই করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।